October 29, 2026 1:42 pm
October 29, 2026 1:42 pm

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইকোর্টে মামলার তদন্তসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের মাধ্যমে পাওয়া তথ্যও এতে রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে নথিপত্র জব্দের সময় প্রায় ৩০০টি সিডি উদ্ধার করা হয়েছিল। সিডিগুলো যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ কারণে তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ২০২৭ সালের ২৯ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত শেষ হয়নি।

তথ্যসূত্র:  জাগো নিউজ২৪,  মানবজমিন,  ঢাকা ট্রিবিউন,  দ্য বিজনেস স্ট্যান্ডার্ড


আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
বিচারহীনতা ও জবাবদিহি

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। ২১ অক্টোবর আদালত তাঁর তিন

বিস্তারিত »
সাংবাদিক আলিফ হত্যা: অপূর্বর এক দিনের রিমান্ড, আগের হামলা ও হুমকিও তদন্তের দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

সাংবাদিক আলিফ হত্যা: অপূর্বর এক দিনের রিমান্ড, আগের হামলা ও হুমকিও তদন্তের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপুর চৌকি আদালতের

বিস্তারিত »
সাতক্ষীরায় গণপিটুনিতে হত্যা মামলায় গ্রেপ্তার ২
বিচারহীনতা ও জবাবদিহি

সাতক্ষীরায় গণপিটুনিতে হত্যা মামলায় গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মোক্তার হোসেন খান ও

বিস্তারিত »
ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, মামলা
শহীদ ও নিহত

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, মামলা

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১৫ অক্টোবর রাতে তাঁর বড় ভাই জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি করেন। মামলায় ১০

বিস্তারিত »
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা
শহীদ ও নিহত

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। আলিফ

বিস্তারিত »