October 29, 2026 2:37 pm
October 29, 2026 2:37 pm

সাংবাদিকদের ওপর হামলা: ঢাবি শিক্ষার্থীদের সম্পৃক্ততা তদন্তের দাবি

সোহরাওয়ার্দীতে তিন সাংবাদিক আহত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগও এসেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), ঢাকা বিশ্ববিদ্যালয়।

২৯ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে এইচআরডিএস ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করে। সংগঠনটি বলেছে, হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। প্রযোজ্য ক্ষেত্রে আইনি ব্যবস্থার কথাও বলা হয়েছে।

এইচআরডিএস একই সঙ্গে বলেছে, তদন্তের আগে কোনো শিক্ষার্থীকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। অভিযোগে যেসব শিক্ষার্থীর নাম বা পরিচয় এসেছে, তাদের প্রত্যেকের ভূমিকা আলাদাভাবে যাচাই করার দাবি জানিয়েছে সংগঠনটি।

ঘটনার সময় সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। এই পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে বিঘ্নিত হলো, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে এইচআরডিএস।

এইচআরডিএস আহত সাংবাদিকদের চিকিৎসা, নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর রাতে সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় সেখানে সংবাদ সংগ্রহ করছিলেন কয়েকজন সাংবাদিক। হামলায় আহত হন প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক মো. জহিরুল ইসলাম, আগামীর সময়-এর সাংবাদিক মো. সিয়াম হোসেন গাজী এবং সাংবাদিক মো. তোফায়েল আহমেদ। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জহিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেন।

তথ্যসূত্র


সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার
বিচারহীনতা ও জবাবদিহি

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। ২১ অক্টোবর আদালত তাঁর তিন

বিস্তারিত »
সাংবাদিক আলিফ হত্যা: অপূর্বর এক দিনের রিমান্ড, আগের হামলা ও হুমকিও তদন্তের দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

সাংবাদিক আলিফ হত্যা: অপূর্বর এক দিনের রিমান্ড, আগের হামলা ও হুমকিও তদন্তের দাবি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপুর চৌকি আদালতের

বিস্তারিত »
সাতক্ষীরায় গণপিটুনিতে হত্যা মামলায় গ্রেপ্তার ২
বিচারহীনতা ও জবাবদিহি

সাতক্ষীরায় গণপিটুনিতে হত্যা মামলায় গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মোক্তার হোসেন খান ও

বিস্তারিত »
ফারজানার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী
বিচারহীনতা ও জবাবদিহি

ফারজানার পক্ষে লড়তে চান দুই ব্রিটিশ আইনজীবী

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিক ফারজানা রূপার পক্ষে মামলা পরিচালনা করতে চান যুক্তরাজ্যের দুই আইনজীবী। তাঁরা হলেন জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক। দুজনই লন্ডনের

বিস্তারিত »