October 29, 2026 2:47 pm
October 29, 2026 2:47 pm

ভিডিও প্রকাশের জেরে সাংবাদিককে ফোনে হুমকির অভিযোগ

ভিডিও প্রকাশের জেরে সাংবাদিককে ফোনে হুমকির অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জেরে দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি এবং দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর প্রতিনিধি অভিজিৎ ঘোষকে মোবাইল ফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩ জুলাই ২০২৬ শুক্রবার দুপুরে অভিজিৎ ঘোষের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকায় যানজট নিরসনে সড়ক ও জনপথ বিভাগের অধীনে বিরহাটী রেলক্রসিং থেকে বাহাদীপুর রেলক্রসিং পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস সড়ক নির্মাণকাজ চলছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ ২০২৩ সালে শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, ১ জুলাই রাতে বাইপাস সড়কে কার্পেটিংয়ের কাজ চলাকালে সাংবাদিক অভিজিৎ ঘোষ ঘটনাস্থলের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে এক সাব-ঠিকাদার তাঁকে মোবাইল ফোনে হুমকি দেন।

ভুক্তভোগীর সংরক্ষিত অডিও রেকর্ডে অভিযুক্ত ব্যক্তিকে সাংবাদিককে রাস্তায় আসতে বাধ্য করার হুমকি, অশালীন ভাষা ব্যবহার এবং ভিডিও প্রকাশের কারণে ভয়ভীতি প্রদর্শন করতে শোনা যায় বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। FoEBD স্বাধীনভাবে অডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, তিনি রাতের কাজের ভিডিওটি দেখেছেন। সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা এর নিন্দা জানিয়ে বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট একটি উন্নয়ন প্রকল্পের তথ্য সংগ্রহ ও প্রকাশের কারণে একজন সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তথ্যসূত্র: ঢাকা টুডে, সময়ের কণ্ঠস্বর, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ,  ভুক্তভোগী সাংবাদিকের বক্তব্য।


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »