October 29, 2026 7:11 pm
October 29, 2026 7:11 pm

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি; অভিযুক্ত বহিষ্কৃত

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি; অভিযুক্ত বহিষ্কৃত

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি; অভিযুক্ত বহিষ্কৃত

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্মরত সাংবাদিক মাসুদুর রহমান হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে তার রাজনৈতিক সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট বহিষ্কারপত্রে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী মাসুদুর রহমান বিটিসি নিউজের জামালপুর প্রতিনিধি, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি সাংবাদিক মাসুদুর রহমানকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেন। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

জিডিতে তিনি উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালন এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়। সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারগঞ্জ উপজেলা শাখা, জামালপুর-এর প্যাডে জারি করা এক চিঠিতে তাকে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তার ‘অশোভন আচরণ’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। বহিষ্কারপত্রে উপজেলা শাখার সভাপতি মো. মিল্লাতুর রহমান বকুল স্বাক্ষর করেন।

এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত হুমকির ঘটনায় থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টির তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপডেট (১৩ জুলাই ২০২৬): জিডির পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন। ১৩ জুলাই ২০২৬ জামালপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

তথ্যসূত্রঃ

১. জামালপুর সদর থানা সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৫২, তারিখ: ০৫ জুলাই ২০২৬। (ভুক্তভোগীর সরবরাহকৃত জিডির কপি)

২. BTC News: “বিটিসি নিউজের সাংবাদিক মাসুদুর রহমানকে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি” — প্রকাশ: ৬ জুলাই ২০২৬।

৩. Banglar Alo News: “সাংবাদিক মাসুদুর রহমানকে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি” — প্রকাশ: ৮ জুলাই ২০২৬।

৪. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মাদারগঞ্জ উপজেলা শাখার বহিষ্কারপত্র


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »