October 29, 2026 3:20 pm
October 29, 2026 3:20 pm

আমতলীতে প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিককে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

আমতলীতে প্রকল্পের অনিয়মের তথ্য সংগ্রহে সাংবাদিককে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

বরগুনার আমতলীতে একটি সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধি মো. মনিরুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে বাধা, লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১২৬৪।

গত ৩০ আগস্ট দুপুর প্রায় ২টার দিকে আমতলী পৌর কার্যালয়ের সামনের কেন্দ্রীয় লেকে নির্মাণাধীন ওয়াকওয়ের ঢালাই চলাকালে রডের চালিসহ একটি অংশ দেবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান মো. মনিরুল ইসলাম। তিনি বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং দৈনিক কালবেলার আমতলী প্রতিনিধি।

স্থানীয়ভাবে আলোচিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডির অভিযোগ অনুযায়ী, ভিডিও ধারণ শুরু করলে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার পেশাগত কাজে বাধা দেন। এ সময় তার লোগোযুক্ত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে আমতলী পৌরসভার নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. মশিউর রহমান এবং ঠিকাদারের সহযোগী মো. পানু মোল্লার নাম উল্লেখ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা। নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন ওঠার মধ্যেই ৩০ আগস্ট নির্মাণাধীন ওয়াকওয়ের একটি অংশ দেবে যাওয়ার ঘটনা ঘটে। প্রকল্পের অনিয়মসংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন রয়েছে।

 

তথ্যসূত্র: দৈনিক কালবেলা, প্রিন্ট সংস্করণ, ৩১ আগস্ট ২০২৬, তৃতীয় মাত্রা, ঢাকা এক্সপ্রেস, ক্রাইম বিডি, 


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »