October 29, 2026 3:22 pm
October 29, 2026 3:22 pm

আমার দেশ-এর সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহার

কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে।

রোববার গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী ঠিকাদার ইয়াসিন ফকির মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিচারক রাইসা সরকার আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ-এর অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সড়কের কার্পেটিং উঠে যাওয়াসহ নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়।

এর পরদিন, ৭ জুলাই ঠিকাদার ইয়াসিন ফকির গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, সড়কে কার্পেটিংয়ের কাজ চলার সময় সাংবাদিক জুয়েল ও অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ঠিকাদারের কাছে দেড় লাখ টাকা দাবি করেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয়। তবে স্থানীয় সাংবাদিক ও বাসিন্দারা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সড়কের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের প্রতিক্রিয়াতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলা প্রত্যাহারের বিষয়ে ঠিকাদার ইয়াসিন ফকির বলেন, তিনি উপলব্ধি করেছেন যে মামলাটি করা ভুল হয়েছিল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। এ কারণে তিনি আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন।

সাংবাদিক মনিরুজ্জামান শেখ বলেন, জনস্বার্থে সত্য সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছিল।

 

তথ্যসূত্র

FoEBD, বণিক বার্তা, ভয়েস অব গোপালগঞ্জ, আমার দেশ, ভেতরের খবর, আদালত/মামলার প্রত্যাহার সংক্রান্ত তথ্য ।

 


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »