October 29, 2026 2:33 pm
October 29, 2026 2:33 pm

এআই-তৈরি ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে এক স্কুলছাত্র আটক

এআই-তৈরি ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে ১৫ বছরের স্কুলছাত্র আটক, সাইবার সিকিউরিটি আইনে মামলার প্রস্তুতির কথা পুলিশের

এআই-তৈরি ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে এক স্কুলছাত্র আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ছবি প্রকাশের অভিযোগে  এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাকে সাইবার সিকিউরিটি আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানালেন পুলিশ।

আটক কিশোর পারভেজ  নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা এবং মহিপুর এস এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৩ জুলাই ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজে একটি এআই-নির্মিত ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেমপ্লেট ও লোগোসংবলিত একটি কক্ষে এক ব্যক্তি টেবিলের ওপর পা তুলে বসে আছেন এবং তাঁর দুই পাশে কয়েকজন পুলিশ সদস্য হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ বলেন, থানায় এমন কোনো কক্ষ বা পরিবেশ নেই এবং ছবিটি কৃত্রিমভাবে (এআই প্রযুক্তি ব্যবহার করে) তৈরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁর দাবি, এভাবে পুলিশ প্রশাসনকে ব্যঙ্গ বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করে ছবি তৈরি ও প্রচার আইনবিরোধী। তিনি জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে এবং সাইবার সিকিউরিটি আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরেকটি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে ওসি বলেন, ঘটনাটি পুলিশ প্রশাসনকে জনগণের কাছে হেয়প্রতিপন্ন করার একটি অপচেষ্টা বলে তারা মনে করছেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনগত অপরাধ হতে পারে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে সংবাদ প্রকাশ পর্যন্ত পারভেজের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনের কোন ধারা প্রয়োগ করা হয়েছে বা আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশ, ব্যঙ্গচিত্র বা এআই-নির্মিত কনটেন্ট প্রকাশ এবং অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইনের প্রয়োগ—এই বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মামলার অগ্রগতি, আদালতের সিদ্ধান্ত এবং প্রয়োগকৃত আইনি ধারার বিষয়ে পরবর্তী তথ্য পর্যবেক্ষণ করবে FoEBD।


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »