October 29, 2026 5:15 pm
October 29, 2026 5:15 pm

কালীগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

কালীগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় তথ্য চেয়ে আবেদন জমা দিতে গিয়ে এক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় মোবাইল ফোন কেড়ে নেওয়া, অসৌজন্যমূলক আচরণ এবং নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগও করা হয়েছে। জেলা প্রশাসন অভিযোগটি তদন্তের আশ্বাস দিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক আরাফাত আলী (আরাফাত হোসেন ) অভিযোগ করেন,২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তিনি ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, ব্যয় ও বাস্তবায়নসংক্রান্ত তথ্য জানতে তথ্য অধিকার আইনের নির্ধারিত ফরমে আবেদন নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান।

তার অভিযোগ অনুযায়ী, আবেদন গ্রহণের আগে পিআইও তথ্য প্রস্তুতের খরচের কথা বলে ৪ হাজার টাকা দাবি করেন। তিনি সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তা ক্ষুব্ধ হন। একপর্যায়ে তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (অতিরিক্ত দায়িত্ব) মিলন কুমার সাহার হস্তক্ষেপে কয়েক ঘণ্টা পর অফিস সহকারীর মাধ্যমে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।

ঘটনার পর সাংবাদিক আরাফাত আলী সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি বলেন, তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ার কারণে তাকে হয়রানি করা হয়েছে এবং একজন আবেদনকারী ও সংবাদকর্মী হিসেবে তার সঙ্গে অসদাচরণ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জের সাংবাদিকরা দায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের মতে, তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোনো নাগরিকের তথ্য চাওয়ার অধিকার রয়েছে। তথ্য চাওয়ার কারণে কোনো আবেদনকারী বা সাংবাদিককে হয়রানি করা আইনের উদ্দেশ্য এবং প্রশাসনিক জবাবদিহিতার নীতির পরিপন্থী।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে এই প্রতিবেদনে সংযোজন করা হবে।

তথ্যসূত্র

১. দৈনিক সংবাদ
২. দৈনিক মানবজমিন
৩. দৈনিক আলোকিত সকাল
৪. দক্ষিণের মশাল
৫. স্থানীয় সাংবাদিকদের লিখিত অভিযোগ ও প্রকাশিত তথ্য

 


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »