October 29, 2026 3:20 pm
October 29, 2026 3:20 pm

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক এম এ উল্লাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি। ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নাগরিক অনলাইন জানিয়েছে।

নাগরিক অনলাইনের প্রতিবেদনে বলা হয়, একটি রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছিল। এ কারণে প্রশাসন আগে কাজ বন্ধ করে দেয়। শনিবার ঠিকাদারের শ্রমিকরা আবার কাজ শুরু করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।

এরপর ২০ থেকে ২৫ জনের একটি দল সাংবাদিক উল্লাসের ওপর হামলা করে বলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানিয়েছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারও রাস্তার কাজ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সাংবাদিকের ওপর হামলার কথা তিনি জানতে পারেন।

হামলার ঘটনায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। সাংবাদিক অভিযোগ করেন, শোভনের নেতৃত্বে হামলা হয় তার উপর।

তবে শোভন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সেদিন তিনি বাড়ি থেকে বের হননি। সাংবাদিক উল্লাস তার দূর সম্পর্কের চাচা হন বলেও তিনি উল্লেখ করেন।

তথ্যসূত্র

১. নাগরিক অনলাইন — “কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকের উপরে হামলা”

২. দেশ রূপান্তর — এম এ উল্লাসের কুমারখালী প্রতিনিধি হিসেবে পরিচয়

৩.  দৈনিক বাংলা- নিম্নমানের সড়ক নির্মাণের অভিযোগ, তথ্য সংগ্রহে হামলার শিকার সাংবাদিক

 


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »