October 29, 2026 8:01 pm
October 29, 2026 8:01 pm

বগুড়ায় সাংবাদিক সজিবুল আলম সজিবের ওপর হামলা, মামলা; স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সাংবাদিক সজিবুল আলম সজিব

বগুড়ার শাজাহানপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি সজিবুল আলম সজিব। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে আহত সাংবাদিকের স্ত্রী মোছা. রাজিয়া সুলতান বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত শরিফুল ইসলাম বাদলকে গ্রেপ্তার করেছে। তিনি অতীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজারে একটি প্রতিষ্ঠানে ডিলার নিয়োগ ও পণ্য বিক্রি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সজিবুল আলম সজিব। এ সময় অভিযুক্তরা তার ওপর হামলা চালায়।

এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা লোহার ওজনের পাথর, ধারালো অস্ত্র, লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে, ঘটনার পর শরিফুল ইসলাম বাদল দাবি করেন, সাংবাদিক সজিব তার প্রতিষ্ঠানে এসে চাপ সৃষ্টি ও চাঁদা দাবি করেছিলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে স্থানীয় লোকজন সজিবকে মারধর করে। তিনি নিজেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাংবাদিক সজিবুল আলম সজিবের পরিবারের দাবি, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই হামলার শিকার হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষ ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। ফলে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশের তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র:


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »