October 29, 2026 3:21 pm
October 29, 2026 3:21 pm

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদককে হামলার অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদককে হামলার অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

হাবিবুর রহমানের দেওয়া এজাহার অনুযায়ী, শ্যামনগরের দাঁতভাঙা কলেজের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সাতনদীতে প্রতিবেদন প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিনকে নিয়েও খবর প্রকাশিত হয়। অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর থেকেই হাফিজ নামে এক ব্যক্তি হাবিবুর রহমানকে হুমকি দিয়ে আসছিলেন।

রোববার পৌরসভায় যাওয়ার সময় হাফিজসহ কয়েকজন তার পথরোধ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পৌরসভার ১১৪ নম্বর কক্ষে ঢুকে তারা তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন হাবিবুর রহমান।

এজাহার অনুযায়ী, হামলাকারীরা তাকে কিল-ঘুষি মারেন। তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তার মুখ, ঠোঁট, ঘাড়, বুক ও গলায় আঘাত লাগে। পৌরসভার কর্মকর্তারা তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার পর হাবিবুর রহমান ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় হাফিজসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এজাহার দেওয়া হয়েছে। হাবিবুর রহমানের অভিযোগ, মামলা করলে বা তাদের বিরুদ্ধে আবার সংবাদ প্রকাশ করলে তাকে হত্যা, গুরুতর জখম ও অপহরণ করে গুম করার হুমকিও দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি
বিচারহীনতা ও জবাবদিহি

আমার দেশ প্রেসে বোমা নিক্ষেপের নিন্দা বিএফইউজে-ডিইউজের, জড়িতদের শাস্তি দাবি

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »