October 29, 2026 3:21 pm
October 29, 2026 3:21 pm

সার মজুতের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

সার মজুতের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

গাইবান্ধায় অবৈধভাবে ইউরিয়া সার মজুতের অভিযোগে অভিযান চালানোর সময় সাংবাদিকদের হেনস্তা ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বন্দরে এ ঘটনা ঘটে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কামারজানি বন্দরের কীটনাশক ব্যবসায়ী সানোয়ার মুন্সীর গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার মজুতের অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতও অংশ নেয়। অভিযানে গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাওয়া যায়। পরে ১৫০ বস্তা সার জব্দ করা হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে সেখানে কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সার মজুতের বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে স্থানীয় কয়েকজনের ধস্তাধস্তির ঘটনা ঘটে। সাংবাদিকদের লাঞ্ছিত ও কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী সানোয়ার মুন্সীর ছোট ভাই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন।

আহতদের মধ্যে রয়েছে সময় টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম, ক্যামেরাপারসন সোহেল রানা, স্থানীয় সাংবাদিক মুনির হাসান সহ আরও ২ জন মোট ৫ জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাত দিয়ে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিপ্লব ইসলাম ও সোহেল রানাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি এবং তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরুদ্ধ সাংবাদিক ও কর্মকর্তাদের সেখান থেকে বের করে আনা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম বলেছেন, তিনি ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাঁর ভাষ্য অনুযায়ী, কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে গুরুতর কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে তিনি ঘটনাটি ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন।

অভিযান শেষে সানোয়ার মুন্সীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর গুদাম থেকে ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম জানিয়েছেন, ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র


ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের

বিস্তারিত »
মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি
সাংবাদিক

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

চোরাই রাবার উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক আজগর সালেহীকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে

বিস্তারিত »
সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ
সাংবাদিক

সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ, ইজারা বাতিলের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের বহন করা একটি মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার নামে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক

বিস্তারিত »