October 29, 2026 11:28 am
October 29, 2026 11:28 am

অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক

অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক

 অভিবাসী কর্মীদের অধিকার, প্রতারণা ও ন্যায়বিচার পাওয়ার বাধা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য চার সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) ‘মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তাঁরা। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত চার সাংবাদিক হলেন দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. শাহেরীন আরাফাত, চ্যানেল আইয়ের প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাছুম কামাল এবং ঢাকা স্ট্রিমের তৌফিক হাসান।

অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে প্রতিবেদন

বিএনডব্লিউএলএর উদ্যোগে আয়োজিত এ পুরস্কার অভিবাসন অধিকার ও ন্যায়বিচার বিষয়ে তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য দেওয়া হয়। এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফর্মেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস-২)’ প্রকল্পের আওতায়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

চ্যানেল আইয়ের রিয়াজুল ইসলাম রিয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা নিয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার নতুন ফাঁদ’ শীর্ষক প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাছুম কামাল মানবপাচারের ঝুঁকিতে থাকা দেশগুলোতে বাংলাদেশিদের যাতায়াত নিয়ে প্রতিবেদন করে সম্মাননা পেয়েছেন।

নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচারের গুরুত্ব

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনডব্লিউএলএর সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর।

আহমেদুল হক বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে গন্তব্য দেশের ঝুঁকি যাচাই, কর্মীদের দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি সাংবাদিকদের তথ্যনির্ভর ও গবেষণামূলক প্রতিবেদন তৈরির আহ্বান জানান। বক্তারা বলেন, অভিবাসী কর্মীরা দেশে ও বিদেশে প্রতারণা ও শোষণের শিকার হন। অনেক ক্ষেত্রে তাঁরা আইনি সহায়তা ও ন্যায়বিচার পেতেও বাধার মুখে পড়েন।

এসব সমস্যা অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরলে জনসচেতনতা বাড়তে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার পথ তৈরি হতে পারে।

তথ্যসূত্র:


সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
সংস্থা ও প্রতিষ্ঠান

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

বিস্তারিত »
ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম
মিডিয়া ও গণমাধ্যম

ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম

ব্রিটিশ বাংলাদেশি গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক আ স ম মাসুম। ২৫ অক্টোবর যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড

বিস্তারিত »
গণমাধ্যম সংস্কারে সমন্বিত উদ্যোগের তাগিদ
মিডিয়া ও গণমাধ্যম

গণমাধ্যম সংস্কারে পূর্ণাঙ্গ পরিবর্তনের দাবি

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমসংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁরা বলেছেন, বিচ্ছিন্ন পদক্ষেপে গণমাধ্যমের দীর্ঘদিনের সংকট দূর হবে

বিস্তারিত »
মিডিয়া ও গণমাধ্যম

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে ফের চিঠি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের এজলাসে

বিস্তারিত »
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি চায় সম্পাদক পরিষদ
মিডিয়া ও গণমাধ্যম

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি চায় সম্পাদক পরিষদ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এ ১২ দফা সুপারিশ করেছে সম্পাদক পরিষদ। সাংবাদিকদের পেশাগত কাজের কারণে গ্রেপ্তার, তল্লাশি ও জব্দের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার

বিস্তারিত »
আমাদের হাত বাঁধলে ক্ষতি সরকারেরই
আইন ও অধিকার

আমাদের হাত বাঁধলে ক্ষতি সরকারেরই

সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান

বিস্তারিত »