October 29, 2026 2:37 pm
October 29, 2026 2:37 pm

ঢাকা ক্লাবের সভাপতি আলতামাশ কবির

ঢাকা ক্লাবের সভাপতি আলতামাশ কবির

দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়।

সভাপতির পাশাপাশি ১০ জন পরিচালকও নির্বাচিত হয়েছেন। তারা হলেন তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস এম হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।

আলতামাশ কবির দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক। ২০১৮ সালে তাঁর সম্পাদনাকালে দৈনিক সংবাদ সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রেস কাউন্সিল পদক লাভ করে।

২০২৬-২৭ মেয়াদের জন্য সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক হিসেবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি প্রেস কাউন্সিলের বোর্ড সদস্য হিসেবেও দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯-১০ এবং ২০১২-১৩ মেয়াদে তিনি এ দায়িত্বে ছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ট্রাস্টি ছিলেন। তিনি নোয়াবের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষও ছিলেন।

আলতামাশ কবির লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (LSE)-এর গ্র্যাজুয়েট।

তিনি LSE Alumni Association of Bangladesh-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।   ২০১৯ সালে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হন।
৫ সেপ্টেম্বর ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র


সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস
বিচারহীনতা ও জবাবদিহি

সাগর–রুনি হত্যা: তদন্তে আরও ছয় মাস

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার

বিস্তারিত »
সাংবাদিক এস এম মুন্না মিয়া আর নেই
অকাল প্রয়াণ

সাংবাদিক এস এম মুন্না মিয়া আর নেই

দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ সহসম্পাদক ও সংস্কৃতি-বিষয়ক সাংবাদিক এস এম মুন্না মিয়া (স্বপন) মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি ক্লিনিকে

বিস্তারিত »
পাবনার সাংবাদিকতায় স্মরণীয় নাম আব্দুল জব্বার
স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি

পাবনার সাংবাদিকতায় স্মরণীয় নাম আব্দুল জব্বার

সাংবাদিকতা, কলাম লেখা ও বই প্রকাশের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমসাময়িক রাজনীতি ও সমাজের নানা

বিস্তারিত »
রথো রাফি: সাংবাদিকতা, কবিতা ও অনুবাদে স্বতন্ত্র এক কণ্ঠ
স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি

রথো রাফি: সাংবাদিকতা, কবিতা ও অনুবাদে স্বতন্ত্র এক কণ্ঠ

কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি বাংলা কবিতায় নিজস্ব কণ্ঠ তৈরি করেছিলেন। কবিতার পাশাপাশি বিশ্বকবিতার অনুবাদ এবং সাংবাদিকতায়ও রেখেছেন অবদান। দীর্ঘ দুই দশকের কবিতাচর্চা, ছোটকাগজের

বিস্তারিত »
সাংবাদিকতা ও জনজীবনে শফিকুর রহমানের অবদান
স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি

সাংবাদিকতা ও জনজীবনে শফিকুর রহমানের অবদান

বাংলাদেশের সাংবাদিকতা ও জনজীবনে মুহাম্মদ শফিকুর রহমানের দীর্ঘ কর্মজীবন বিস্তৃত ছিল। তিনি দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেছেন। লিখেছেন রাজনৈতিক কলাম। দায়িত্ব পালন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি

বিস্তারিত »
ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, মামলা
শহীদ ও নিহত

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, মামলা

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১৫ অক্টোবর রাতে তাঁর বড় ভাই জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি করেন। মামলায় ১০

বিস্তারিত »