October 29, 2026 2:30 pm
October 29, 2026 2:30 pm

সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকার ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।

রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এসব নিশ্চিত না হলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। তিনি সাংবাদিকদের সত্য প্রকাশে নির্ভীক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। অপসাংবাদিকতা, অপতথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধেও পেশাদার সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ফোরামের নেতারা সাংবাদিকদের পেশাগত সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁরা সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, সংগঠনের স্থায়ী কার্যালয় এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসায় সহযোগিতা চান।

রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও অর্জন জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।

তথ্যসূত্র: বঙ্গভবনের প্রেস রিলিজ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), চ্যানেল ২৪, বাংলাদেশ প্রতিদিন।


সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
সংস্থা ও প্রতিষ্ঠান

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

বিস্তারিত »
ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম
মিডিয়া ও গণমাধ্যম

ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম

ব্রিটিশ বাংলাদেশি গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক আ স ম মাসুম। ২৫ অক্টোবর যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড

বিস্তারিত »
গণমাধ্যম সংস্কারে সমন্বিত উদ্যোগের তাগিদ
মিডিয়া ও গণমাধ্যম

গণমাধ্যম সংস্কারে পূর্ণাঙ্গ পরিবর্তনের দাবি

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমসংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁরা বলেছেন, বিচ্ছিন্ন পদক্ষেপে গণমাধ্যমের দীর্ঘদিনের সংকট দূর হবে

বিস্তারিত »
মিডিয়া ও গণমাধ্যম

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে ফের চিঠি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের এজলাসে

বিস্তারিত »
অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক
মিডিয়া ও গণমাধ্যম

অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক

 অভিবাসী কর্মীদের অধিকার, প্রতারণা ও ন্যায়বিচার পাওয়ার বাধা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য চার সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) ‘মিডিয়া অ্যাওয়ার্ড

বিস্তারিত »
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি চায় সম্পাদক পরিষদ
মিডিয়া ও গণমাধ্যম

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি চায় সম্পাদক পরিষদ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এ ১২ দফা সুপারিশ করেছে সম্পাদক পরিষদ। সাংবাদিকদের পেশাগত কাজের কারণে গ্রেপ্তার, তল্লাশি ও জব্দের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার

বিস্তারিত »