October 29, 2026 2:51 am
October 29, 2026 2:51 am

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক শ্যামল সিলেট-এর ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের নিবেন্দু তালুকদার। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে মারামারি হচ্ছিল। সাংবাদিকেরা ওই ঘটনার ভিডিও ধারণ করতে যান। এ সময় তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে।

রেজা রুবেলের অভিযোগ, ভিডিও ধারণ করতে গেলে চিকিৎসকেরা তাঁকে মারধর করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। ঘটনার পর তাঁর চিকিৎসা চলছিল হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির জানান, হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধ হয়। এ সময় রোগীর দুই স্বজনকে আটকে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এরপর আরও ইন্টার্ন চিকিৎসক ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ সময় দুই সাংবাদিক আহত হন। পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু জাফর মো. খালেদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট (এমজাস)। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাসুদ আহমেদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম এ প্রতিবাদ জানান। তাঁরা হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান। আহত দুই সাংবাদিকের চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগেরও তদন্ত দাবি করেছে সংগঠনটি।

তথ্যসূত্র:


মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

মর্গ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত নারীদের মরদেহের সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর জীবননাশের হুমকি পেয়েছেন সাংবাদিক দিপু সিকদার।

বিস্তারিত »
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা
সাংবাদিক

ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলা

ঝিনাইদহে সরকারি কলেজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর জেলা প্রতিনিধি অরিত্র কুমার কুণ্ডু এবং হাবিবুর

বিস্তারিত »
কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ
সাংবাদিক

কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে

বিস্তারিত »
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি
সাংবাদিক

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

চোরাই রাবার উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক আজগর সালেহীকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে

বিস্তারিত »
সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ
সাংবাদিক

সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ, ইজারা বাতিলের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের বহন করা একটি মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার নামে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক

বিস্তারিত »
হামলার শিকার সাংবাদিক মহিউদ্দিন, প্রতিবাদে প্রেসক্লাবে সভা
সাংবাদিক

হামলার শিকার সাংবাদিক মহিউদ্দিন, প্রতিবাদে প্রেসক্লাবে সভা

চাঁদপুরের ফরিদগঞ্জে দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ২০ অক্টোবর ২০২৬ সকালে ফরিদগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের

বিস্তারিত »