November 14, 2026 12:56 am
November 14, 2026 12:56 am

আদালত চত্বরে পাঁচ সাংবাদিক হেনস্তার শিকার, আহত ২

আদালত চত্বরে চার সাংবাদিক হেনস্তার শিকার, আহত ২

ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও তাঁর সঙ্গে থাকা লোকজনের আচরণে সাংবাদিকদের হেনস্তা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাগো নিউজের দুই সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা হলেন নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার। নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরে আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। আশিকুজ্জামানের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে তিনি আদালতের পাশে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ছাড়া সমকালের প্রতিবেদক রবিউল হোসেনের মোবাইল ফোন পরীমনি নিজেই কেড়ে নিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ধারণের সময় এ ঘটনা ঘটে। পরে রবিউল ফোনটি ফিরিয়ে নেন।

আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেনের অভিযোগ, পরীমনি তাঁর হাতে খামচি দিয়েছেন। তবে এ ঘটনায় তাঁর আঘাতের ধরন বা চিকিৎসা নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। টাইমস টুডের সাংবাদিক শাহ রিয়াজ এই ঘটনায় আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ঘটনার সময় পরীমনি সাংবাদিক রবিউল হোসেনের বিরুদ্ধে তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন। তাঁকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার কথাও সংবাদমাধ্যমে এসেছে। দৈনিক প্রথম আলো ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে পরীমনির অভিযোগের বিপরীতে বিউল হোসেন তা অস্বীকার করেছেন বলে উল্লেখ রয়েছে।

জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কিতে একজন বিচারপ্রার্থীও মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায়। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের নাম ও সংখ্যা নিশ্চিত করা যায়নি।

ঘটনার সময় আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা। তাঁদের অভিযোগ, ধাক্কাধাক্কি ও উত্তেজনার সময় পুলিশ সদস্যরা কার্যকরভাবে হস্তক্ষেপ করেননি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত চারজন সাংবাদিকের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরে আহত হয়েছেন। অন্য দুজনের একজন মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অপরজন শারীরিকভাবে হেনস্তার অভিযোগ করেছেন।

তথ্যসূত্র

১. জাগো নিউজ: পরীমনির নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কিতে সাংবাদিকসহ কয়েকজন আহত

২. জাগো নিউজ: পরীমনির নিরাপত্তাকর্মীদের ধাক্কায় মাথা ফাটলো বিচারপ্রার্থীর

৩. বাংলা ট্রিবিউন: আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমণি

৪. দৈনিক প্রথম আলো: স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

৫. জনবাণী: আদালত চত্বরে মেজাজ হারালেন পরীমনি, সাংবাদিকদের সঙ্গে কী হয়েছিল?


পিজি হাসপাতালে সাংবাদিককে মারধর, সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

পিজি হাসপাতালে সাংবাদিককে মারধর, সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকি

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), সাবেক পিজি হাসপাতালে চ্যানেল এসের স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাঁকে

বিস্তারিত »
সংবাদমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
সাংবাদিক

সংবাদমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কক্সবাজারে একটি অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত »
মোল্লাহাটে সাংবাদিককে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ
সাংবাদিক

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেনকে মারধর ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। জুয়ার আসরে পুলিশের অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে তাঁর ওপর এ

বিস্তারিত »
টঙ্গীতে তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতন
সাংবাদিক

টঙ্গীতে তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতন

গাজীপুরের টঙ্গীতে মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁদের প্রায় তিন ঘণ্টা আটকে

বিস্তারিত »
পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালেও নিরাপত্তাহীনতা

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে দুজনই গুরুতর আহত হয়েছেন। হামলার আশঙ্কা জানিয়ে আগেই পুলিশকে অবহিত করেছিলেন

বিস্তারিত »
সাংবাদিকদের হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগ
সাংবাদিক

রংপুরে শতাধিক দোকান উচ্ছেদ, সাংবাদিকদের হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগ

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় বুলডোজার দিয়ে শতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও রংপুর সিটি করপোরেশন যৌথভাবে

বিস্তারিত »