November 14, 2026 12:48 am
November 14, 2026 12:48 am

পিজি হাসপাতালে সাংবাদিককে মারধর, সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকি

পিজি হাসপাতালে সাংবাদিককে মারধর, সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকি

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), সাবেক পিজি হাসপাতালে চ্যানেল এসের স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর কলাবাগান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক শুভ। ১১ নভেম্বর হাসপাতালের ব্লক এ ও বি-এর মাঝামাঝি বটতলায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক শুভর অভিযোগ, তিনি সহকর্মী ও সাংবাদিক এস এম রিয়েল রোমানের জন্য সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি আশপাশের মানুষের পরিচয় জানতে এবং তাঁদের ছবি তুলতে শুরু করেন।

একপর্যায়ে তাঁরা শুভর ছবি তুলতে চাইলে তিনি কারণ জানতে চান। পরে নিজের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখান। অভিযুক্ত ব্যক্তিরা পরিচয়পত্রের ছবি মোবাইলে ধারণ করেন এবং তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন।

শুভর ভাষ্য অনুযায়ী, তাঁদের সঙ্গে ভদ্রভাবে কথা বলার অনুরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে ৭ থেকে ৮ জন তাঁকে ঘিরে ধরে কিল, ঘুষি ও চড় মারেন।

তিনি হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে সহযোগিতা চান। আতিয়ার নামের একজন আনসার সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ফিরলেও হামলাকারীরা ওই সদস্যকে চলে যেতে চাপ দেন বলে অভিযোগ করেন শুভ। আনসার সদস্য চলে যাওয়ার পর আবারও তাঁকে মারধর করা হয় বলে তাঁর অভিযোগ। এ সময় ঘটনা নিয়ে বাড়াবাড়ি বা সংবাদ প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি কলাবাগান থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

তথ্যসূত্র:

১. চ্যানেল এস — ১১ নভেম্বরের মূল প্রতিবেদন

২. নাগরিক টিভি — ১২ নভেম্বরের প্রতিবেদন


সংবাদমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
সাংবাদিক

সংবাদমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কক্সবাজারে একটি অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত »
মোল্লাহাটে সাংবাদিককে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ
সাংবাদিক

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেনকে মারধর ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। জুয়ার আসরে পুলিশের অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে তাঁর ওপর এ

বিস্তারিত »
টঙ্গীতে তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতন
সাংবাদিক

টঙ্গীতে তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতন

গাজীপুরের টঙ্গীতে মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁদের প্রায় তিন ঘণ্টা আটকে

বিস্তারিত »
পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালেও নিরাপত্তাহীনতা

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে দুজনই গুরুতর আহত হয়েছেন। হামলার আশঙ্কা জানিয়ে আগেই পুলিশকে অবহিত করেছিলেন

বিস্তারিত »
আদালত চত্বরে চার সাংবাদিক হেনস্তার শিকার, আহত ২
সাংবাদিক

আদালত চত্বরে পাঁচ সাংবাদিক হেনস্তার শিকার, আহত ২

ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও তাঁর সঙ্গে থাকা লোকজনের আচরণে সাংবাদিকদের হেনস্তা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) আদালত চত্বরে

বিস্তারিত »
সাংবাদিকদের হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগ
সাংবাদিক

রংপুরে শতাধিক দোকান উচ্ছেদ, সাংবাদিকদের হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগ

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় বুলডোজার দিয়ে শতাধিক দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও রংপুর সিটি করপোরেশন যৌথভাবে

বিস্তারিত »