October 29, 2026 3:20 pm
October 29, 2026 3:20 pm

সংবাদমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক বিভাজন ও সাংবাদিকদের ভূমিকা: মতিউর রহমানের সাক্ষাৎকার

মতিউর রহমানের ডয়চে ভেলে সাক্ষাৎকারের দুই পর্ব নিয়ে FOEBD-এর মিডিয়া ও সাক্ষাৎকার বিভাগের গ্রাফিক

বক্তা: মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো
সাক্ষাৎকার গ্রহণকারী: জোবায়ের আহমেদ, ডয়চে ভেলে
ধরণ: ভিডিও সাক্ষাৎকার
পর্ব: ১ ও ২

সংক্ষিপ্ত বিবরণ

জার্মানিতে ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম ২০২৬-এ অংশ নিতে গিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ডয়চে ভেলের সাংবাদিক জোবায়ের আহমেদের সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। দুই পর্বের এই সাক্ষাৎকারে বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক বিভাজন, সাংবাদিকদের ভূমিকা, সংবাদপত্রের ওপর চাপ ও হুমকি এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি তাঁর মতামত তুলে ধরেছেন।

প্রথম পর্বে সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের ঐক্য, সংবাদপত্রের আর্থিক স্থায়িত্ব, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংবাদমাধ্যমের ভূমিকা এবং প্রথম আলোর ওপর বিভিন্ন সময়ে চাপ ও হামলার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়েছে।

দ্বিতীয় পর্বে আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকদের রাজনৈতিক অবস্থান, সংবাদমাধ্যমের রাজনৈতিক বিভাজন এবং জুলাই গণঅভ্যুত্থানের পর কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হওয়াসহ বিভিন্ন বিষয়ে মতিউর রহমান কথা বলেছেন।

সাক্ষাৎকারের ভিডিও

পর্ব–১
সংবাদমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্রের আর্থিক স্থায়িত্ব, সাংবাদিকদের ঐক্য এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা।

পর্ব–১ দেখুন — Prothom Alo / Deutsche Welle

পর্ব–২
রাজনৈতিক বিভাজন, সাংবাদিকদের রাজনৈতিক অবস্থান এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা।

পর্ব–২ দেখুন — Prothom Alo / Deutsche Welle

FOEBD-এর নোট

এই সাক্ষাৎকারটি মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার ভূমিকা বিষয়ে একটি প্রকাশ্য আলোচনার উৎস হিসেবে তথ্যভান্ডারে সংরক্ষণ করা হয়েছে।

সাক্ষাৎকারে প্রকাশিত মতামত সংশ্লিষ্ট বক্তার নিজস্ব। এগুলোকে FOEBD-এর অবস্থান বা মূল্যায়ন হিসেবে বিবেচনা করা যাবে না। FOEBD তথ্য, গবেষণা ও নথিভুক্তকরণের উদ্দেশ্যে বিভিন্ন নির্ভরযোগ্য উৎসের উপকরণ সংযুক্ত করে।

মূল উৎস: প্রথম আলো ও Deutsche Welle (DW)


সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
সংস্থা ও প্রতিষ্ঠান

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

বিস্তারিত »
ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম
মিডিয়া ও গণমাধ্যম

ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম

ব্রিটিশ বাংলাদেশি গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক আ স ম মাসুম। ২৫ অক্টোবর যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড

বিস্তারিত »
গণমাধ্যম সংস্কারে সমন্বিত উদ্যোগের তাগিদ
মিডিয়া ও গণমাধ্যম

গণমাধ্যম সংস্কারে পূর্ণাঙ্গ পরিবর্তনের দাবি

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমসংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁরা বলেছেন, বিচ্ছিন্ন পদক্ষেপে গণমাধ্যমের দীর্ঘদিনের সংকট দূর হবে

বিস্তারিত »
‘বিষের বাঁশী’: ১৯২৪ সালে বাজেয়াপ্ত নজরুলের কাব্যগ্রন্থ
যা কিছু নিষিদ্ধ

‘বিষের বাঁশী’: ১৯২৪ সালে বাজেয়াপ্ত নজরুলের কাব্যগ্রন্থ

১৯২৪ সালের অক্টোবর। ব্রিটিশ ভারতের বাংলার সরকার কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ বিষের বাঁশী বাজেয়াপ্ত ঘোষণা করে। বইটির সব কপি জব্দ করার নির্দেশ দেওয়া হয়। সরকারের অভিযোগ

বিস্তারিত »
মিডিয়া ও গণমাধ্যম

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে ফের চিঠি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের এজলাসে

বিস্তারিত »
অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক
মিডিয়া ও গণমাধ্যম

অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক

 অভিবাসী কর্মীদের অধিকার, প্রতারণা ও ন্যায়বিচার পাওয়ার বাধা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য চার সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) ‘মিডিয়া অ্যাওয়ার্ড

বিস্তারিত »