October 29, 2026 3:20 pm
October 29, 2026 3:20 pm

দশম ওয়েজবোর্ড ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের সমাবেশ

দশম ওয়েজবোর্ড ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের সমাবেশ

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠন ও অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবিতে ঢাকায় সাংবাদিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সমাবেশে সাংবাদিক নেতারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন। তারা অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও সাংবাদিকদের আয় সে অনুপাতে বাড়েনি। ফলে অনেক সাংবাদিক আর্থিক সংকটে রয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালে ঘোষিত নবম ওয়েজবোর্ড রোয়েদাদ এখনো অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানে বাস্তবায়িত হয়নি। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণ দেখিয়ে কিছু প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করেনি বলেও তারা অভিযোগ করেন।

বিএফইউজে মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। কিন্তু তাদের বেতন ও অন্যান্য সুবিধা বাড়েনি। বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নতুন ওয়েজবোর্ড গঠন করা প্রয়োজন। তিনি সরকারের কাছে সাংবাদিকদের জন্য অবিলম্বে দশম ওয়েজবোর্ড ঘোষণা ও তা কার্যকর করার আহ্বান জানান।

সমাবেশে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি নতুন ওয়েজবোর্ড গঠন এবং নবম ওয়েজবোর্ডের বকেয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, নিয়মিত ও ন্যায্য বেতন নিশ্চিত না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। সমাবেশে সাংবাদিক নেতারা সরকারকে সাংবাদিকবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান। তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সংগঠনটির সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশের আগের দিন বিএফইউজে ও ডিইউজে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছিল। তখন সংগঠন দুটি সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানায়।

তথ্যসূত্র:


সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
সংস্থা ও প্রতিষ্ঠান

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

বিস্তারিত »
ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম
মিডিয়া ও গণমাধ্যম

ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম

ব্রিটিশ বাংলাদেশি গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক আ স ম মাসুম। ২৫ অক্টোবর যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড

বিস্তারিত »
গণমাধ্যম সংস্কারে সমন্বিত উদ্যোগের তাগিদ
মিডিয়া ও গণমাধ্যম

গণমাধ্যম সংস্কারে পূর্ণাঙ্গ পরিবর্তনের দাবি

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমসংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁরা বলেছেন, বিচ্ছিন্ন পদক্ষেপে গণমাধ্যমের দীর্ঘদিনের সংকট দূর হবে

বিস্তারিত »
‘বিষের বাঁশী’: ১৯২৪ সালে বাজেয়াপ্ত নজরুলের কাব্যগ্রন্থ
যা কিছু নিষিদ্ধ

‘বিষের বাঁশী’: ১৯২৪ সালে বাজেয়াপ্ত নজরুলের কাব্যগ্রন্থ

১৯২৪ সালের অক্টোবর। ব্রিটিশ ভারতের বাংলার সরকার কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ বিষের বাঁশী বাজেয়াপ্ত ঘোষণা করে। বইটির সব কপি জব্দ করার নির্দেশ দেওয়া হয়। সরকারের অভিযোগ

বিস্তারিত »
মিডিয়া ও গণমাধ্যম

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে ফের চিঠি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের এজলাসে

বিস্তারিত »
অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক
মিডিয়া ও গণমাধ্যম

অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক

 অভিবাসী কর্মীদের অধিকার, প্রতারণা ও ন্যায়বিচার পাওয়ার বাধা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য চার সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) ‘মিডিয়া অ্যাওয়ার্ড

বিস্তারিত »