November 13, 2026 6:25 pm
November 13, 2026 6:25 pm

নিরাপত্তা ও অনিশ্চয়তায় বাতিল লাকি আলীর কনসার্ট

নিরাপত্তা ও অনিশ্চয়তায় বাতিল লাকি আলীর কনসার্ট
ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফরের দুটি কনসার্ট বাতিল হয়েছে। আজ ১২ নভেম্বর চট্টগ্রামে এবং আগামীকাল ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠান দুটি হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট ‘অনিবার্য পরিস্থিতির’ কথা জানিয়ে ১১ নভেম্বর কনসার্ট বাতিলের ঘোষণা দেয়।

আয়োজকদের ঘোষণায় বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দ্রোহী আহসান ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কনসার্ট আয়োজন নিরাপদ মনে হয়নি। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও অনানুষ্ঠানিকভাবে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, ভারতের নর্থইস্ট নিউজের এক প্রতিবেদনে কনসার্ট বাতিলের পেছনে অর্থায়ন ও শিল্পীর পারিশ্রমিক নিয়ে জটিলতার কথা বলা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাকি আলীর পক্ষ থেকে আগাম পুরো পারিশ্রমিক দাবি করা হয়েছিল। তবে এ বিষয়ে আয়োজক ও শিল্পীর পক্ষের বক্তব্যে ভিন্নতা রয়েছে। ফলে কনসার্ট বাতিলের আর্থিক কারণটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ইতিমধ্যে যাঁরা টাকা ফেরতের আবেদন করেছেন, তাঁদের অর্থ ফেরতের প্রক্রিয়া ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হয়েছে। যাঁরা এখনো আবেদন করেননি, তাঁদের ইমেইলে পাঠানো বার্তার ‘Get my refund’ অপশনে ক্লিক করতে হবে। এরপর বিকাশ, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত নেওয়া যাবে।

আগামী ১৬ নভেম্বরের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে টাকা ফেরত পাঠানো হবে। সে ক্ষেত্রে সাত থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে।

তিন বছর পর বাংলাদেশে আসার কথা ছিল

‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামে এই আয়োজনের প্রথম কনসার্টটি ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউতে হওয়ার কথা ছিল। দ্বিতীয়টি ১৩ নভেম্বর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে আয়োজনের পরিকল্পনা ছিল। দুটি অনুষ্ঠানেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল।

এর আগে ২০২৩ সালে ঢাকায় একক কনসার্টে গান পরিবেশন করেছিলেন লাকি আলী। ‘ও সনাম’, ‘এক পল কা জিনা’ ও ‘না তুম জানো না হাম’ গানের জন্য পরিচিত এই শিল্পীর প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান দুটি বাতিল হওয়ায় দর্শকদের সেই অপেক্ষা পূরণ হচ্ছে না।

তথ্যসূত্র:


ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, মামলা
শহীদ ও নিহত

ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে মৃত্যু, মামলা

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১৫ অক্টোবর রাতে তাঁর বড় ভাই জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি করেন। মামলায় ১০

বিস্তারিত »
কোথাও আটক, কোথাও নিরাপদে বাড়ি
অন্যান্য মতপ্রকাশ

কোথাও আটক, কোথাও নিরাপদে বাড়ি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্যের অভিযোগে দেশের দুই জেলায় দুই ব্যক্তিকে ঘিরে পুলিশের হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। মৌলভীবাজারে TikTok-এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে এক

বিস্তারিত »
ফেসবুকে সমালোচনামূলক পোস্টের পর ঢাবির শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, সিসিটিভি ফুটেজে তদন্ত
লঙ্ঘনের ঘটনা

ফেসবুকে সমালোচনামূলক পোস্টের পর ঢাবির শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, সিসিটিভি ফুটেজে তদন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভোস্টের সমালোচনা করে পোস্ট দেওয়ার পর হল কার্যালয়ে ডেকে নিয়ে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং

বিস্তারিত »
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের মামলায় এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন কারাগারে, আদালত চত্বরে ডিম নিক্ষেপ
লঙ্ঘনের ঘটনা

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্টের মামলায় এনসিপির বহিষ্কৃত নেতা কারাগারে, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী

বিস্তারিত »
জুলাই গণঅভ্যুত্থান ফেরদৌস-শাওনসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
লঙ্ঘনের ঘটনা

জুলাই গণঅভ্যুত্থান: ফেরদৌস-শাওনসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান: ফেরদৌস-শাওনসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাংস্কৃতিক অঙ্গন ও

বিস্তারিত »
এআই-তৈরি ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে ১৫ বছরের স্কুলছাত্র আটক, সাইবার সিকিউরিটি আইনে মামলার প্রস্তুতির কথা পুলিশের
লঙ্ঘনের ঘটনা

এআই-তৈরি ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে এক স্কুলছাত্র আটক

এআই-তৈরি ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে এক স্কুলছাত্র আটক চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ছবি প্রকাশের অভিযোগে  এক স্কুলছাত্রকে

বিস্তারিত »