ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সাংবাদিক সমিতিগুলোর সমন্বয়ে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। সংগঠনটির নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিসিইউজেএ)।
সংগঠনটির প্রথম আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. আতিক হাসান শুভ। তিনি কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এবং বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার। সদস্য সচিব হয়েছেন স্মৃতি আক্তার। তিনি ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ও দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার।
৩০ আগস্ট রাতে রাজধানীর শাহবাগে সাত কলেজের সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার।
দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে বলা হয়, আহ্বায়ক পদে আতিক হাসান শুভ ৮ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ফরহাদ বিন নূর পান ৬ ভোট। সদস্য সচিব পদে স্মৃতি আক্তার পান ৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এইচ এম মাহিন পান ৬ ভোট।
তিন মাসের জন্য অনুমোদিত এই আহ্বায়ক কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন। সাত কলেজের পেশাদার সাংবাদিকদের সদস্য হিসেবে যুক্ত করা হবে। একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হবে।
কমিটি পরবর্তী নির্বাচনের রোডম্যাপ তৈরির কাজ করবে। পরে নির্বাচন কমিশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— ফরহাদ বিন নূর, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, এইচ এম মাহিন, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, আমিরুল ইসলাম ফরহাদ, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, এইচ এম সাইফুল ইসলাম সাব্বির, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি মোসা. ফেরদৌসী আক্তার জিন্নাত, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতি।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— মো. বাইজীদ হোসেন সা’দ, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি, এইচ এম ইমরান, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, শিহাব আল নাসিম, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, আবিদ হোসেন, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, ফয়সাল আহমেদ, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ফারজানা আক্তার, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতি ও মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ সাংবাদিক সমিতি।
তথ্যসূত্র
-
- বাংলা ট্রিবিউন — ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি
- দ্য ডেইলি ক্যাম্পাস — ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি
- দৈনিক ইনকিলাব — কমিটি গঠনসংক্রান্ত প্রতিবেদন
- কালবেলা — ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নেতৃত্বে শুভ ও স্মৃতি





