November 14, 2026 1:22 am
November 14, 2026 1:22 am

নোয়াখালীতে নির্যাতিত ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

নোয়াখালীতে নির্যাতিত ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্যাতনের শিকার এক ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সেলিম মিয়া। এ ঘটনায় সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সেলিম মিয়া দৈনিক যুগান্তরের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি। তিনি সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ১৫ থেকে ২০ জনের একটি দল ফজলে রাব্বি (২৮) নামে এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে মারধর করছিল। এ সময় সোনাইমুড়ী-বেগমগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হামলাকারীরা তাঁকে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘটনাটি দেখতে পান সাংবাদিক সেলিম মিয়া। তিনি ফজলে রাব্বিকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় সোলেমান, সোহেলসহ ১৪ থেকে ১৫ জন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলাকারীদের হাতে লোহার রড, কিরিচ ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে সেলিম মিয়ার মাথা, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় মামলার দুই নম্বর আসামি সোহেলকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক সমকাল, কালবেলা, খোলা কাগজ, দৈনিক মানবজমিন, দৈনিক আগামীর সময়


পিজি হাসপাতালে সাংবাদিককে মারধর, সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকি
সাংবাদিক

পিজি হাসপাতালে সাংবাদিককে মারধর, সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকি

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), সাবেক পিজি হাসপাতালে চ্যানেল এসের স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করলে তাঁকে

বিস্তারিত »
সংবাদমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
সাংবাদিক

সংবাদমাধ্যম পুড়িয়ে দেওয়ার হুমকি, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

কক্সবাজারে একটি অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিস্তারিত »
মোল্লাহাটে সাংবাদিককে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ
সাংবাদিক

মোল্লাহাটে সাংবাদিককে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে সাংবাদিক আব্দুল্লাহ ফারুক হোসেনকে মারধর ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। জুয়ার আসরে পুলিশের অভিযানের তথ্য দেওয়ার সন্দেহে তাঁর ওপর এ

বিস্তারিত »
টঙ্গীতে তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতন
সাংবাদিক

টঙ্গীতে তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতন

গাজীপুরের টঙ্গীতে মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁদের প্রায় তিন ঘণ্টা আটকে

বিস্তারিত »
পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলা
সাংবাদিক

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালেও নিরাপত্তাহীনতা

পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে দুজনই গুরুতর আহত হয়েছেন। হামলার আশঙ্কা জানিয়ে আগেই পুলিশকে অবহিত করেছিলেন

বিস্তারিত »
আদালত চত্বরে চার সাংবাদিক হেনস্তার শিকার, আহত ২
সাংবাদিক

আদালত চত্বরে পাঁচ সাংবাদিক হেনস্তার শিকার, আহত ২

ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও তাঁর সঙ্গে থাকা লোকজনের আচরণে সাংবাদিকদের হেনস্তা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর (বৃহস্পতিবার) আদালত চত্বরে

বিস্তারিত »