October 29, 2026 2:38 pm
October 29, 2026 2:38 pm

বিপদে পড়লে কোথায় যোগাযোগ করবেন?

বিপদে পড়লে কোথায় যোগাযোগ করবেন?

সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের ঝুঁকি বা সমস্যার মুখোমুখি হতে পারেন। জরুরি পরিস্থিতিতে কোথায় যোগাযোগ করবেন, কার কাছে সহায়তা চাইবেন বা কোন প্রতিষ্ঠান আপনার পরিস্থিতির সঙ্গে প্রাসঙ্গিক হতে পারে—এসব তথ্য খুঁজে বের করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে।

এই প্রয়োজন থেকেই FoEBD বিভিন্ন দেশ ও অঞ্চলে সাংবাদিক এবং মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য প্রকাশিত সহায়তার তথ্য এক জায়গায় সংগ্রহ ও যাচাই করছে।

আমাদের উদ্দেশ্য হলো, বিপদের সময়ে প্রয়োজনীয় তথ্য যেন হাতের কাছে পাওয়া যায়। কোথায় কী ধরনের সহায়তা পাওয়া যেতে পারে, কারা আবেদন করতে পারেন এবং কীভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়—এসব তথ্য সহজে খুঁজে পাওয়ার একটি পথ তৈরি করা। যাতে প্রয়োজনের সময়ে তথ্য খুঁজতে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে অযথা সময় নষ্ট না হয়।

FoEBD কী করবে, আর কী করবে না

FoEBD কোনো সহায়তা প্রদানকারী সংস্থা নয়। আমরা আপনার হয়ে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করি না। আপনার হয়ে কোনো আবেদন বা ফরম পূরণ করি না। কোনো আইনি, চিকিৎসা, নিরাপত্তা, স্থানান্তর বা অন্য কোনো সহায়তাও সরাসরি প্রদান করি না।

আমরা যা করি তা হলো—বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের প্রকাশিত তথ্য যাচাই করে তাদের সম্ভাব্য সহায়তার ধরন, যোগ্যতা এবং যোগাযোগ বা আবেদন করার পথ এক জায়গায় তুলে ধরা।

আপনার প্রয়োজনের সঙ্গে কোন প্রতিষ্ঠানটি সম্পর্কিত হতে পারে, তা এখান থেকে খুঁজে নিতে পারবেন। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিজ দায়িত্বে সরাসরি যোগাযোগ বা আবেদন করতে হবে।

🔎 আপনার কী ধরনের সহায়তা প্রয়োজন?

🛡️ নিরাপত্তা ও জরুরি সহায়তা

⚕️ চিকিৎসা সহায়তা

⚖️ আইনি সহায়তা

🚨 গ্রেপ্তার বা আটকের পর সহায়তা

🏠 জরুরি স্থানান্তর

✈️ দেশত্যাগ বা Relocation

🧠 মনোসামাজিক সহায়তা

💻 ডিজিটাল নিরাপত্তা

👩 নারী সাংবাদিকদের জন্য সহায়তা

🧑‍💻 ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য সহায়তা

📱 সরঞ্জাম বা কাজ চালিয়ে যাওয়ার সহায়তা

গুরুত্বপূর্ণ সতর্কতা

এখানে দেওয়া তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান আপনাকে সহায়তা করবে—এমন নিশ্চয়তা FoEBD দিতে পারে না। প্রতিটি প্রতিষ্ঠানের সহায়তার ধরন, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও শর্ত আলাদা হতে পারে। তাই যোগাযোগ বা আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্য ও নির্দেশনা যাচাই করুন।

FoEBD-এর পক্ষ থেকে কেউ সহায়তা পাওয়ার নিশ্চয়তা দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে অনুমোদিত নয়।

 অর্থসংক্রান্ত সতর্কতা

FoEBD কোনো সহায়তার বিনিময়ে অর্থ, কমিশন, ফি বা অন্য কোনো সুবিধা গ্রহণ করে না। FoEBD-এর নাম ব্যবহার করে কেউ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দাবি করে, সহায়তা পাওয়ার জন্য টাকা দিতে বলে বা FoEBD-কে অর্থ দেওয়ার কথা বলে—তা FoEBD-এর অনুমোদিত কোনো কার্যক্রম নয়।

FoEBD-এর পক্ষ থেকে সহায়তা পাইয়ে দেওয়ার নামে কোনো অর্থ দাবি করা হলে তা বিশ্বাস বা অনুসরণ করার আগে FoEBD-এর সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য যাচাই করুন।

নোট: এই তালিকা একটি প্রাথমিক নির্দেশিকা। সময়ের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তার ধরন, যোগ্যতা, আবেদন পদ্ধতি বা যোগাযোগের তথ্য পরিবর্তিত হতে পারে। তাই প্রয়োজনের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্য যাচাই করা জরুরি।


সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম
সংস্থা ও প্রতিষ্ঠান

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের প্রতিবাদ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন

বিস্তারিত »
ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম
মিডিয়া ও গণমাধ্যম

ব্রিটেনে মিডিয়া এক্সিলেন্স সম্মাননা পেলেন আ স ম মাসুম

ব্রিটিশ বাংলাদেশি গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক আ স ম মাসুম। ২৫ অক্টোবর যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড

বিস্তারিত »
গণমাধ্যম সংস্কারে সমন্বিত উদ্যোগের তাগিদ
মিডিয়া ও গণমাধ্যম

গণমাধ্যম সংস্কারে পূর্ণাঙ্গ পরিবর্তনের দাবি

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে পূর্ণাঙ্গ কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমসংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁরা বলেছেন, বিচ্ছিন্ন পদক্ষেপে গণমাধ্যমের দীর্ঘদিনের সংকট দূর হবে

বিস্তারিত »
‘বিষের বাঁশী’: ১৯২৪ সালে বাজেয়াপ্ত নজরুলের কাব্যগ্রন্থ
যা কিছু নিষিদ্ধ

‘বিষের বাঁশী’: ১৯২৪ সালে বাজেয়াপ্ত নজরুলের কাব্যগ্রন্থ

১৯২৪ সালের অক্টোবর। ব্রিটিশ ভারতের বাংলার সরকার কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ বিষের বাঁশী বাজেয়াপ্ত ঘোষণা করে। বইটির সব কপি জব্দ করার নির্দেশ দেওয়া হয়। সরকারের অভিযোগ

বিস্তারিত »
মিডিয়া ও গণমাধ্যম

আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে ফের চিঠি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। আগামী ২৫ অক্টোবর থেকে সাংবাদিকদের এজলাসে

বিস্তারিত »
অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক
মিডিয়া ও গণমাধ্যম

অভিবাসন সাংবাদিকতায় পুরস্কার পেলেন চার সাংবাদিক

 অভিবাসী কর্মীদের অধিকার, প্রতারণা ও ন্যায়বিচার পাওয়ার বাধা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য চার সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) ‘মিডিয়া অ্যাওয়ার্ড

বিস্তারিত »