October 29, 2026 2:30 pm
October 29, 2026 2:30 pm

সাংবাদিকদের নিয়ে মন্তব্য: আব্বাসীকে আইনি নোটিশ

সাংবাদিকদের নিয়ে মন্তব্য: আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও তাঁদের পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম।

নোটিশ অনুযায়ী, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আব্বাসী। বক্তব্যের একপর্যায়ে তিনি বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তাঁদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলেও মন্তব্য করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সাংবাদিকদের একাংশের বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগ তোলেন তিনি। বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে সাংবাদিকেরা পরিচালিত হন বলেও মন্তব্য করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আব্বাসীর বক্তব্যের সমালোচনা শুরু হলে ২১ অক্টোবর তিনি এর ব্যাখ্যা দেন বলে দ্য নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন, সব সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি ওই মন্তব্য করেননি। অর্থের বিনিময়ে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতায় জড়িত ব্যক্তিদের সমালোচনা করেছেন।

নোটিশে বলা হয়েছে, তাঁর বক্তব্য সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে মানহানি, হামলার হুমকি ও উসকানির অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র


আমাদের হাত বাঁধলে ক্ষতি সরকারেরই
আইন ও অধিকার

আমাদের হাত বাঁধলে ক্ষতি সরকারেরই

সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান

বিস্তারিত »
হেইট স্পিচ কখন অপরাধ? রাবাতের ৬ মানদণ্ড
আন্তর্জাতিক আইন ও মানদণ্ড

হেইট স্পিচ কখন অপরাধ? রাবাতের ৬ মানদণ্ড

মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, তাদের মানবিক মর্যাদা অস্বীকার করা কিংবা তাদের ওপর হামলার আহ্বান জানানো বৈষম্য, ভয়ভীতি ও

বিস্তারিত »
মতপ্রকাশের স্বাধীনতা: আন্তর্জাতিক মানবাধিকার আইনে অধিকার, সীমা ও রাষ্ট্রের দায়িত্ব
আন্তর্জাতিক আইন ও মানদণ্ড

মতপ্রকাশের স্বাধীনতা: আন্তর্জাতিক মানবাধিকার আইনে অধিকার, সীমা ও রাষ্ট্রের দায়িত্ব

মতপ্রকাশের স্বাধীনতা মানে শুধু নিজের কথা বলার অধিকার নয়। এর মধ্যে মতামত ধারণ, তথ্য ও ধারণা খোঁজা, গ্রহণ করা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার অধিকারও

বিস্তারিত »
সংবিধানের ৩৯ অনুচ্ছেদ: মতপ্রকাশের স্বাধীনতা
বাংলাদেশর আইন

সংবিধানের ৩৯ অনুচ্ছেদ: মতপ্রকাশের স্বাধীনতা

অ্যাডভোকেট মানিক আকবর, আইনজীবী ও সাংবাদিক। ভূমিকা: বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের অংশ হিসেবে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদক্ষেত্রের

বিস্তারিত »
সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে গণমাধ্যমের উদ্বেগ, সংশোধনে বিশেষজ্ঞ কমিটি
আইন ও অধিকার

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে গণমাধ্যমের উদ্বেগ, সংশোধনে বিশেষজ্ঞ কমিটি

প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত

বিস্তারিত »
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬: মতপ্রকাশের দিক থেকে খসড়ার ধারাগুলো কী বলছে?
বাংলাদেশর আইন

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬: মতপ্রকাশের দিক থেকে খসড়ার ধারাগুলো কী বলছে?

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ হলো সাইবার সুরক্ষা আইন, ২০২৬ পরিবর্তনের একটি প্রস্তাবিত খসড়া। এটি নতুন করে একটি সম্পূর্ণ সাইবার আইন করার প্রস্তাব নয়। বরং ২০২৬

বিস্তারিত »